জামালপুর সদরে অসহায় ও অস্বচ্ছল ৫৩ জন ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৯ লাখ ৮০ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অস্বচ্ছল ব্যক্তিদের হাতে এ চেক তুলে দেন। চেক বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃখালেদুজ্জামান প্রদীপ,জামালপুর পৌরসভার কাউন্সিলর ফজলুল হক, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের খোকা, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments